ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ আমদানি-রপ্তানি বাণিজ্য

যশোর প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকরে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন ।

দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক এসোয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী সোমবার সকাল ১০টায় এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার হিলি স্থলবন্দরে আজ থেকে টানা ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সময় হিলি স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

গতকাল রোববার বিকেলে জেলার হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আযহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ৭ দিন হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। গত ২৩ মে শনিবার সন্ধায় হিলি স্থলবন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র জানায়,বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি ভারতের ব্যবসায়ীদের পত্র প্রেরণের মাধ্যমে অবহিত করা হয়েছে। এ সময়ে বন্দরের বেসরকারি ওয়্যারহাউস পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী ১ জুন সোমবার থেকে পুনরায় হিলি স্থল বন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরিফুল ইসলাম বাসস’কে জানান,বন্দর এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের উভয় দেশে যাতায়াত স্বাভাবিক থাকবে। সপ্তাহের ৭ দিনই ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকে।

হিলি স্থল কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার সন্তোষ সরেন বাসস’কে বলেন, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ক-কর পরিশোধ করে তাদের পণ্য খালাস নিতে পারবেন। এ লক্ষ্যে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ আমদানি-রপ্তানি বাণিজ্য

আপডেট টাইম : ১২:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬