ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

দুমকিতে ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার।

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর দুমকিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রবিউল ইসলাম রনি ওরফে ‘কসাই রনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রনি মৃধা (৩০) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুর হোসেন মৃধার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং দুমকি বাজার আউটলেটের ইনচার্জ এক ফিল্ড অফিসারকে সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ের কার্যক্রমে বের হন।

বেলা ১১টার দিকে তারা রাজাখালী ফার্মগেটের পূর্ব পাশে পৌঁছালে চারজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
পরে ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ১৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যায়।
এ ঘটনায় গত ২০ মে দুমকি থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর-৮।

পুলিশি তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত রনির বিরুদ্ধে পটুয়াখালী ও দুমকি থানায় একাধিক মামলা রয়েছে।

এর মধ্যে দস্যুতার প্রস্তুতি, সংঘবদ্ধ হামলা, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভাঙচুর, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ‘কসাই রনি’ নামে পরিচিত রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তার বিরুদ্ধে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।।#
জাকির হোসেন হাওলাদার।
দুমকী পটুয়াখালী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দুমকিতে ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার।

আপডেট টাইম : ০১:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬