ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

ভোলার তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, এলাকায় উত্তেজনা

জাকির হোসেন,পিরোজপুর

ভোলার তজুমদ্দিন উপজেলায় এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোডাউন এলাকার পশ্চিম পাশে গত ২৪ মে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন শশীগঞ্জ বাজারের “তজুমদ্দিন ডেকোরেটর” ও “ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ”-এর মালিক ফরিদ উদ্দিন (৫৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তেল ব্যবসায়ী বাবুল (৬০) এবং তার ছেলে দেশীয় অস্ত্র নিয়ে ফরিদ উদ্দিনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

আহত ফরিদ উদ্দিন জানান, বাবুল তার প্রতিবেশী এবং দীর্ঘদিন ধরে নিজের তেলের লরি তার বাড়ির সামনে রেখে পুকুরের পানি ব্যবহার করে ধৌত করে আসছিলেন। এতে লরির তেল ও মবিল মিশ্রিত পানি পুকুরে গিয়ে পড়ায় পুকুরের পানি দূষিত হয়ে মাছ মারা যায়। এ ঘটনায় তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ফরিদ উদ্দিন আরও বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার বাবুলকে সতর্ক করা হলেও তিনি কোনো গুরুত্ব দেননি। সর্বশেষ গত ২৪ মে সকালে বাবুল তার সদ্য নির্মিত পাকা রাস্তার সামনে আবারও লরি ধোয়ার কাজ শুরু করলে তিনি বাধা দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বাবুল ক্ষিপ্ত হয়ে নিচে পড়ে থাকা একটি ইট দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করেন। পরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তজুমদ্দিন থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

ভোলার তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, এলাকায় উত্তেজনা

আপডেট টাইম : ১০:৩৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬