ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

নজরুলের আলোয় আলোকিত বাংলা: ১২৮ তম জন্মদিন পালন করল ছন্দম

লুতুব আলি, কলকাতা

প্রদীপের শিখায় জেগে উঠল বিদ্রোহী চেতনা, নৃত্যের ছন্দে বাজল সাম্যের সুর। বর্ধমান ছন্দম তাদের নিজস্ব অলকানন্দা মহড়া কক্ষে পালন করল ১২৮তম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। এলাকা পরিক্রমা করে শুরু হয় অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বর্ধমানের বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী। বিদেশ থেকে শুভেচ্ছা বাণী পাঠান নৃত্যশিল্পী অলকানন্দা সরকার ও সঞ্চিতা রায় সেন।

নজরুল মানে শুধু বিদ্রোহ নন, তিনি আলোর কবি। অখণ্ড বর্ধমানের ভূমিপুত্র কাজী নজরুল ইসলামের কলম অন্ধকার সময়ে দাঁড়িয়ে শিকল-ভাঙার গান শুনিয়েছে, আবার সম্প্রীতির মিলনমন্ত্রে বেঁধেছে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানকে। এই বর্ধমানের মাটিতেই জন্ম নিয়ে তিনি ছড়িয়ে পড়েছিলেন বিশ্বময়। তাঁর সৃষ্টিতে বারে বারে উঠে এসেছে এই রাঢ়-বাংলার ধুলোমাটি, মানুষ আর লোকজীবনের সুর।

দেশপ্রেমের বজ্রনির্ঘোষ, স্বদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর জাতীয়তাবাদের উদাত্ত আহ্বান তাঁর সৃষ্টির শিকড়ে। শিশুমনের জন্য লিখেছেন ‘খুকি ও কাঠবেড়ালি’, ‘লিচুচোর’-এর মতো অমলিন ছড়া। আবার প্রেমের কবিতা ও গজলে তিনি চিরন্তন বিরহ-মিলনের কারিগর। সেই সব আলোকেই ছুঁয়ে গেল ছন্দমের শ্রদ্ধাঞ্জলি। নজরুল সঙ্গীতের উপর নৃত্য পরিবেশন করে ছন্দমের ছাত্রীরা। আবৃত্তি পরিবেশন করেন আমিন মেহবুব সৃজন।

এদিন কবির জন্মস্থান চুরুলিয়াতেও নানা আয়োজনে পালিত হয়েছে নজরুল জন্মজয়ন্তী। সকাল থেকে নজরুল আকাদেমি ও স্থানীয় সংগঠনগুলির উদ্যোগে প্রভাতফেরি, কবির মূর্তিতে মাল্যদান, সঙ্গীত ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অখণ্ড বর্ধমানের ভূমিপুত্রকে স্মরণ করে শুধু চুরুলিয়া বা বর্ধমান নয়, গোটা পশ্চিমবঙ্গেই নজরুলপ্রেমীরা গান, কবিতা, আলোচনায় কবির জন্মদিন উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ— সর্বত্র সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ ও পাঠাগারে মুখরিত হয়েছে নজরুল-চর্চা।

তরুণ প্রজন্মকে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার বাণীর সঙ্গে যুক্ত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। সোশ্যাল মিডিয়াতেও নজরুলের কবিতার পঙ্‌ক্তি ও গানের অংশ শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন অসংখ্য মানুষ।

প্রতি বছর বর্ধমান ছন্দম এই দিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইন্না রুকাইয়া ও মেহবুব হাসান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নজরুলের আলোয় আলোকিত বাংলা: ১২৮ তম জন্মদিন পালন করল ছন্দম

আপডেট টাইম : ০৬:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬