ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কথা বললে হুমকি আসে

শুক্রবার | ২৯ মে ২০২৬ | শরীয়তপুর

শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপুর ব্যক্তিগত কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৯ মে ২০২৬) বেলা ১ ঘটিকায় তার নিজ বাড়িস্থ ব্যক্তিগত অফিসে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় উপস্থিত ছিলেন আলম শরীফ সরকারসহ শরীয়তপুর, ডামুড্যা ও গোসাইরহাট এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় আলম শরীফ সরকার বলেন,
“মাদক, সন্ত্রাস ও উন্নয়নমূলক কাজে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেলে কিংবা সত্য তুলে ধরতে গেলে অনেক সময় প্রভাবশালী মহল বংশের পরিচয় ও রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে হুমকি দেয়। এতে সাধারণ মানুষ ও তরুণ সমাজ ভয় পেয়ে যায়।”

এ সময় হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপু দৃঢ়ভাবে বলেন,
“সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, আমি রয়েছি। টেনশন নেই। জনগণের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে।”

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ ও দুর্নীতিবিরোধী অবস্থান নিশ্চিত করতে সাংবাদিক, মানবাধিকারকর্মী, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্বাধীন সাংবাদিকতা, অনলাইন সংবাদমাধ্যমের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা অনেক সংবাদকর্মী ও সামাজিক কর্মীরা জানান, সত্য প্রকাশ করতে গিয়ে তারা প্রায়ই হুমকি ও ভয়ের মুখে পড়েন। তবুও দেশের স্বার্থে, সাধারণ মানুষের অধিকার রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে তারা কাজ চালিয়ে যেতে চান।

মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘ সংশ্লিষ্ট মহল এবং দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়—
যারা সত্য, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কথা বললে হুমকি আসে

আপডেট টাইম : ১১:৩৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬