ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সিলেটের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়তা কেন্দ্র চালু করা হবে : আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ অঞ্চলে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুতই একটি পর্যটন সহায়তা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হবে।

আজ শনিবার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজবাড়ীকে জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জৈন্তাপুর পৌরসভার কার্যক্রম বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি তার প্রচেষ্টার কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, এলাকার কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মমুখী করতে কারিগরি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুল-কলেজ ও মাদ্রাসাগুলোতে খেলাধুলা এবং বিনোদনের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

বিদেশগামী কর্মীদের বিষয়ে মন্ত্রী বলেন, দক্ষতা অর্জন ছাড়া বিদেশে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। এ সমস্যা কমাতে শুধু বিদেশগামীদের জন্য একটি পৃথক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

এলাকায় শৃঙ্খলা বজায়ে রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে তিনি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) উসমান গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মন্ত্রী জৈন্তাপুরের বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

সিলেটের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়তা কেন্দ্র চালু করা হবে : আরিফুল হক চৌধুরী

আপডেট টাইম : ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬