ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

কাশিয়ানীতে প্রতীকী ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতীকী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩১ মে) উপজেলার পারুলিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয় জমজমাট এই প্রতীকী ফুটবল ম্যাচ। খেলায় ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

ব্যতিক্রমধর্মী এই আয়োজনকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ম্যাচে দেশের খ্যাতনামা ফুটবলারদের পাশাপাশি কয়েকজন বিদেশি খেলোয়াড়ও অংশ নেন। ফলে গ্রামীণ পরিবেশের মাঠেই তৈরি হয় আন্তর্জাতিক আবহের ফুটবল লড়াই।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও দর্শকরা খেলা উপভোগ করতে আসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এছাড়াও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, “আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়।” ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

কাশিয়ানীতে প্রতীকী ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

আপডেট টাইম : ০৭:০২:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬