ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

চট্টগ্রামে বস্তিতে আগুন

নগরীর হালিশহর এলাকার এক বস্তিতে আগুনে পুড়ে গেছে অন্তত ১২টি বসতঘর।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে আগুনের সূত্রপাত হয়। বাসাবাড়ির লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বলেন, সকাল ১০টার দিকে আগুনের খবর আসে। এরপর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল সাড়ে ৯ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১০ থেকে ১২টি বসতঘর পুড়ে গেছে। বাসাগুলোর প্রায় সব মালামাল পুড়ে গেছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর বলেন, আগুনে প্রায় ১২ টি বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে  কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ, মালামাল উদ্ধার ও অগ্নিকা-ের সূত্রপাতের বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে বস্তিতে আগুন

আপডেট টাইম : ০২:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬