ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি ধামইরহাট উপজেলা হাসপাতালে গেটের সামনেই ড্রেন থেকে নবজাত শিশুর মৃত্যু দেহ উদ্ধার সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত আল-আমিন হত্যার রহস্য উন্মোচনের পথে পিবিআই শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত

অসময়ে তরমুজ চাষে বাজিমাত: বদলগাছীর তরুণ উদ্যোক্তার সফলতা

মোহাম্মদ সুমন হোসাইনঃ
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় অসময়ে তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন তরুণ উদ্যোক্তামোঃ রবিউল ইসলাম।প্রথাগত চাষাবাদের বাইরে গিয়ে আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারে তার এই সাফল্য স্থানীয় চাষিদের মাঝে নতুন আশার আলো দেখাচ্ছে।
জানা গেছে, ওই তরুণ উদ্যোক্তা উপজেলার মথুরাপুর ইউনিয়নে মামুদপুর মৌজায় মোট ৬৬ শতাংশ জমিতে সম্পূর্ণ ভিন্নধর্মী এই চাষাবাদ শুরু করেন। তিনি একসঙ্গে তিন জাতের তরমুজের পাশাপাশি জমি ও সময়ের সঠিক ব্যবহারে সাথী ফসল হিসেবে শসার চাষও করেছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং বাজারে সঠিক মূল্য পাওয়া যায়, তবে সব খরচ একপাশে রেখেও দেড় থেকে দুই লক্ষ টাকা লাভ করা সম্ভব।” অসময়ে বাজারে তরমুজের চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়ার ব্যাপারে তিনি বেশ আত্মবিশ্বাসী।

ব্যক্তিগত উদ্যোগে এই বিশাল সাফল্য পেলেও কিছুটা আক্ষেপ রয়েছে এই তরুণ উদ্যোক্তার কণ্ঠে। তিনি বলেন, চাষাবাদের পুরো প্রক্রিয়াটি নিজের চেষ্টায় করতে হয়েছে। স্থানীয় কৃষি অফিস থেকে যদি সঠিক সময়ে কারিগরি সাহায্য ও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যেত, তবে উৎপাদন আরও ভালো হতো এবং লাভের পরিমাণ আরও অনেক বাড়ত।
অসময়ে তরমুজ ও সাথী ফসল হিসেবে শসা চাষের এই অভিনব উদ্যোগ বদলগাছী এলাকার অন্যান্য যুবকদেরও উদ্বুদ্ধ করছে। স্থানীয়রা মনে করছেন, যুবকদের মাঝে এমন বাণিজ্যিক ও আধুনিক কৃষি প্রসারে সরকারি তদারকি ও পৃষ্ঠপোষকতা বৃদ্ধি করা প্রয়োজন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার

অসময়ে তরমুজ চাষে বাজিমাত: বদলগাছীর তরুণ উদ্যোক্তার সফলতা

আপডেট টাইম : ০৬:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬