ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সঙ্গে চুক্তি সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই: স্পেনের প্রধানমন্ত্রী চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে মানুষের আস্থা ও সেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে অধ্যক্ষ আলমগীর হোসেন

জাকির হোসেনঃ

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের জনসেবামূলক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নিয়ে জেলার বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই তাকে শিক্ষিত, মার্জিত ও জনমুখী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহযোগিতা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ এবং বিভিন্ন মানবিক উদ্যোগে তার সম্পৃক্ততা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

তার সমর্থকদের ভাষ্য, রাজনৈতিক জীবনে নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। জনগণের আস্থা ও সমর্থনের কারণেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন বলে তারা মনে করেন।

জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন, চলমান উন্নয়ন প্রকল্পের তদারকি এবং সাধারণ মানুষের সমস্যা শুনে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক অনুষ্ঠানে তার উপস্থিতি ও অংশগ্রহণও প্রশংসিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সেবামূলক মনোভাবের কারণে অধ্যক্ষ আলমগীর হোসেন জেলার মানুষের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তারা আশা প্রকাশ করেন, পিরোজপুরের উন্নয়ন ও জনকল্যাণে তার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সঙ্গে চুক্তি

পিরোজপুরে মানুষের আস্থা ও সেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে অধ্যক্ষ আলমগীর হোসেন

আপডেট টাইম : ০১:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬