ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই: স্পেনের প্রধানমন্ত্রী চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ

ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা নিধন বন্ধের আহ্বান

ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনারে বক্তারা দেশের ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

জেলা মৎস্য বিভাগের আয়োজনে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় আয়োজিত এক সেমিনারে তারা আজ একথা বলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আফরোজা পারভীন বলেন, আমাদের জাতীয় আয়ের ১ শতাংশ আয় ইলিশ থেকে আসে। দেশে ৭ লাখ মানুষ এ পেশায় জড়িত। বিভিন্ন কারণেই ইলিশের উৎপাদন কমে গেছে। ইলিশের উৎপাদন বাড়াতে ইলিশ সংরক্ষণ ও এর প্রজনন নিশ্চিত করতে হবে। এজন্য জাটকা নিধন বন্ধ করতে হবে। এই চেষ্টা অব্যাহত রাখলে ইলিশের উৎপাদন বাড়ানো সম্ভব হবে।

তিনি বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় ঐতিহ্য। অর্থনীতির এক গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদ সংরক্ষণ, প্রজনন বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা ইলিশ সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে সংরক্ষণমূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। যা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মাত্র ২২ দিন নিষেধাজ্ঞা মেনে চললে, মা ইলিশ রক্ষা পাবে এবং বাচ্চা ইলিশ বড় হতে সহায়ক হবে। তিনি সবাইকে জাটকা নিধন থেকে বিরত থাকার আহ্বান জানান।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক পলাশ হালদার, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন এবং পাচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান রতন।  এছাড়াও সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই: স্পেনের প্রধানমন্ত্রী

ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা নিধন বন্ধের আহ্বান

আপডেট টাইম : ০৪:১৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬