ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই: স্পেনের প্রধানমন্ত্রী চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ

জনগণের কল্যাণে জন্য কাজ করতে হবে,এলাকার উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে একে এম ফজলুল হক মিলন

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।

উপজেলা সম্মেলন কক্ষে আর্থিক সহায়তার চেক এবং জিআর খাদ্যশস্য (চাল) বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব বলেন।
সোমবার (৮ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে আর্থিক সহায়তার চেক এবং জিআর খাদ্যশস্য (চাল) বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একে এম ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে উপজেলার জামালপুর, বক্তারপুর ও নাগরী ইউনিয়নে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ৩০৬ জন ব্যক্তি/পরিবারের প্রত্যেককে ৩০ কেজি জি আর খাদ্যশস্য (চাল), অধিক ক্ষতিগ্রস্থ ৪ জনকে ৭ হাজার ৫শত টাকা করে চেক এবং উপজেলার ২৭টি মাদ্রাসা-এতিমখানায় ৩১ টন চাল বিতরণ করা হয়।

এছাড়াও গাজীপুর পল্লী সমিতি-১ এর পূবাইল গ্রীড সংলগ্ন শিমুলিয়া এলাকায় দূর্ঘটনায় নিহত শিক্ষিকা শারমিন ফেরদৌসীর পরিবারকে ৪ লাখ, আহত দিদারুল আলম তন্ময়ের পরিবারকে ৩ লাখ এবং পূজা রানীর পরিবারকে ১ লাখ মোট ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়।
এসময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান লাভলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী, কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আক্তার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, কালীগঞ্জ জোনাল অফিসের এজিএম মো. আনিসুর রহমান, বোর্ড সভাপতি আল আমিন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম, ইউনিয়ন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই: স্পেনের প্রধানমন্ত্রী

জনগণের কল্যাণে জন্য কাজ করতে হবে,এলাকার উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে একে এম ফজলুল হক মিলন

আপডেট টাইম : ০৫:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬