ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার এক নারী তেজগাঁও শিল্পাঞ্চল থানার এক পুলিশ কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে মারধর ও অসদাচরণের অভিযোগ তুলেছেন।
অভিযোগকারী রেখা আক্তার দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দা। তার স্বামী ইউনুস পেশায় একজন ইলেকট্রনিক্স মিস্ত্রি এবং কয়েকটি অটোরিকশার মালিক। গত রাতে অটোরিকশা চালকদের কাছে গাড়ি বুঝিয়ে দেওয়ার সময় তার স্বামীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয় বলে তিনি জানান।
রেখা আক্তারের অভিযোগ, এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা মাহফুজ তার স্বামীকে মারধর করেন। তিনি কারণ জানতে চাইলে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনাটি আশপাশের পথচারী ও অটোরিকশা চালকেরা প্রত্যক্ষ করেছেন বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মাহফুজ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি কাউকে মারধর করিনি। বকাঝকা করেছি। পরে বিস্তারিত বিষয়ে কথা বলবেন বলেও জানান তিনি।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী নারী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা। তারা বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ

আপডেট টাইম : ০৮:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬