ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪

রিপোর্টার: শাফায়েত হোসেনঃ
রাজধানীর আদাবর এলাকায় একটি বিকাশের দোকানে হামলার ঘটনার পর পুলিশের অভিযানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনায় আদাবর থানার ওসি জাহিদ ও সাব-ইন্সপেক্টর (এসআই) তরুণ আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের দাবি, সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত বিকাশের দোকানে হামলা চালায়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে জানা যায়।
এরপর অভিযানে নামে পুলিশ। অভিযোগ রয়েছে, তুরাগ হাউজিং এলাকার সাঈদ ব্যাপারীর পেট্রোল পাম্পের পেছনের সড়কে সন্দেহভাজনদের আটক করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ওসি জাহিদ ও এসআই তরুণ আহত হন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। কয়েকজন বাসিন্দা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এলাকায় ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় রাজনৈতিক যুবদলের ৩০ নং ওয়ার্ড নেতা ইব্রাহিম হাওলাদার সাংবাদিকদের বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, এলাকায় ছিনতাই ও মাদকসংক্রান্ত কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।স্থানীয়দের একটি অংশ জানান, তারা এলাকায় নিরাপত্তা জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা চান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪

আপডেট টাইম : ১১:০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬