ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম

রিপোর্ট: শাফায়েত
হোসেন

রাজধানীর আদাবর এলাকা থেকে ১৩ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম নিখোঁজ হয়েছে বলে পরিবারের অভিযোগ।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৭/০৬/২০২৬ তারিখে বাইজিদ তার একই মাদ্রাসায় পড়ুয়া দুই সহপাঠীর সঙ্গে খেলাধুলার উদ্দেশ্যে বের হয়। পরে তারা ফার্মগেট–তেজগাঁও রেলগেট এলাকায় অবস্থান করেছিল বলে জানা যায়। তার সঙ্গে থাকা আবু বকর নামে আরেক শিক্ষার্থী বাসায় ফিরে এলেও বাইজিদ আর ফিরে আসেনি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর: ১১১৫ (তারিখ: ১৮/০৬/২০২৬)।
পরিবারের দাবি, কয়েক দিন পার হলেও এখন পর্যন্ত বাইজিদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন,
যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার সন্তানকে পেয়ে থাকেন, দয়া করে তাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল।
বর্তমানে পরিবারটি ভাড়া বাসায় বসবাস করে। শিশুটির বাবা পেশায় একজন চালক এবং মা মানুষের বাসাবাড়িতে কাজ করেন। পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গণমাধ্যমকর্মী ও মানবাধিকার সংস্থার সহযোগিতা কামনা করা হয়েছে ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম

আপডেট টাইম : ১১:০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬