ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চাটখিল (নোয়াখালী):
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক সাংবাদিকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. মিজানুর রহমান বিচার ও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার (১৮ই জুন২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়ন রঘুনাথপুর এলাকায় জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার রিপোর্টার মো. মিজানুর রহমানের ফাঁকা বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আনোয়ার,(৫০), মাহমুদুর রহমান ওরফে হাসেম,(৪৬) মিনারা বেগম(৩৫)সহ ৭-৮ জনের একটি দল বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ঘরের বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। একই সঙ্গে বাড়ির বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেওয়া, নারিকেল, ডাব ও আম পেড়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা সাংবাদিক মিজানুর রহমানের নাম উল্লেখ করে অশালীন ভাষায় গালাগাল করেন এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদেরও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সাংবাদিক মো. মিজানুর রহমান বলেন, রঘুনাথপুর মৌজার ৩১১ নম্বর দাগে তাদের পরিবারের ২১ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে কিছু অংশ তার বাবা তাকে এবং কিছু  অংশ তার ছোট ভাইকে দলিল করে দিয়েছেন। তবে জমির আনুষ্ঠানিক বণ্টন সম্পন্ন হয়নি।
তিনি দাবি করেন, মামলার বিবাদী মাহমুদুর রহমান তাকে বা পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে তার ছোট ভাইয়ের অংশ গোপনে ক্রয় করেন এবং পরে তার বসবাসরত ঘরবাড়ি দখলের চেষ্টা চালান। এ ঘটনায় তিনি আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন। বর্তমানে নোয়াখালী জেলা জজ আদালতে ভূমি হস্তান্তর আইন, ধারা-৪৪ অনুযায়ী মামলা (নং-৪৮/২০২৫) চলমান রয়েছে।
মিজানুর রহমানের অভিযোগ, মামলা বিচারাধীন থাকা এবং আদালতের মৌখিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বিবাদীপক্ষ বহিরাগত লোকজন নিয়ে তার বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে।
তিনি বলেন, “আমি মহামান্য আদালত ও প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। বিষয়টি আদালতের নজরে এনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করব।”
এ ব্যাপারে অভিযুক্তদের দাবি তাহারা মিজানুর রহমানের ছোট ভাইয়ের অংশ খরিদ করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আপডেট টাইম : ১২:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬