ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

পান্ডুল ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন

স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ৪ নং পান্ডুল ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত সদস্য (মেম্বার) ও বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন মালদার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসা জয়নাল আবেদীন স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধান, সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবামূলক কাজে সম্পৃক্ত রয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। তিনি দাবি করেন, একজন জনপ্রতিনিধি হিসেবে সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখতে চান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. জয়নাল আবেদীন বলেন, “আমি তিনবারের নির্বাচিত মেম্বার হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থনে দীর্ঘদিন প্যানেল চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছি। এখন ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবার পরিধি আরও বাড়ানোর লক্ষ্যে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।”

তিনি আরও বলেন, “গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। পান্ডুল ইউনিয়নের সর্বস্তরের জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। জনগণ সুযোগ দিলে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গঠনে কাজ করব।”

এদিকে চেয়ারম্যান পদে তার সম্ভাব্য প্রার্থিতার খবরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সমর্থকরা মনে করছেন, দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসেবে অর্জিত অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা তাকে নির্বাচনে এগিয়ে রাখবে

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

পান্ডুল ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন

আপডেট টাইম : ০২:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬