ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা)-এর পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা

স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন সমাজসেবক ও জননেতা ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস ছালাম (সুজা)। তিনি বলেছেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় ফুলবাড়ী মাদক চোরাচালান ও বিস্তারের ঝুঁকিতে রয়েছে। তাই তরুণ প্রজন্মকে রক্ষায় সর্বস্তরের জনগণকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

সম্প্রতি এক গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “মাদক কোনো ব্যক্তি বা দলের নয়, এটি পুরো সমাজের শত্রু। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তার ঘোষিত কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে—ফুলবাড়ী থানা পুলিশ ও বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় যৌথ টহল ও নজরদারি জোরদার করা, প্রতিটি ওয়ার্ডে শিক্ষক, ইমাম, বীর মুক্তিযোদ্ধা ও যুবকদের নিয়ে মাদক প্রতিরোধ কমিটি গঠন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ ও নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, যুব উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবার ও সমাজভিত্তিক সচেতনতা কার্যক্রম পরিচালনা।

তিনি আরও জানান, বালারহাট, শিমুলবাড়ী, কাশিপুর, গোড়কমন্ডল ও নাওডাঙ্গাসহ সীমান্তসংলগ্ন এলাকায় মাদকবিরোধী নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাদক সংক্রান্ত কোনো তথ্য পেলে তা প্রশাসনকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা) বলেন, “ফুলবাড়ীকে একটি আধুনিক, নিরাপদ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। এ কাজে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”

স্থানীয় সচেতন মহল তার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে উঠলে যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করা সম্ভব হবে এবং ফুলবাড়ীতে শান্তি-শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা)-এর পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা

আপডেট টাইম : ০৩:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬