ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ,,,,

মামুন হোসেন, যশোর, প্রতিনিধিঃ

যশোর সদর উপজেলার চুরুমনকাটি ইউনিয়নের আব্দুলপুর বাজার এলাকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একটি বাসের সঙ্গে মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান (৪০) যশোরের চৌগাছা উপজেলার মাটচাকলা গ্রামের জামাত আলীর ছেলে। গুরুতর আহত খোকন (৫০) একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান ও খোকন মোটরভ্যানে করে যশোরের দিকে আসছিলেন। পথে আব্দুলপুর বাজার এলাকায় পৌঁছালে যবিপ্রবির একটি বাসের সঙ্গে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

আহত খোকনকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ,,,,

আপডেট টাইম : ১২:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬