ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

লক্ষ্মীপুরে সন্ত্রাস বিরোধী আইনে সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

জেলার রামগঞ্জে সন্ত্রাসী বিরোধী আইন ও ৮ম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমীতে হামলা-ভাংচুরের ঘটনায় লক্ষ্মীপুর-১ আসনের আওয়ামী দলীয় সাবেক এমপি আনোয়ার হোসেন খাঁনকে প্রধান আসামি করে ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কামরান হোসেন রাজু (২৮) শেখ ফরিদ শাহীন (৩০),নাজমুল ইসলাম রাব্বীসহ (৩০) ৫জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে উপজেলার দেবনগরপুর এলাকার নুরুল ইসলাম কালার ছেলে রবিউল হাসান রাব্বি বাদী হয়ে রামগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেন খাঁন ছাড়াও পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ২৯ জনের নাম উল্লেখ করে আরো ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

বুধবার বেলা ১১টার দিকে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ফিরোজ উদ্দিন
চৌধুরী।

তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইন ও হামলা ভাংচুরের ঘটনায় সাবেক এমপি আনোয়ার হোসেন খাঁনসহ ২৯ জনের নাম উল্লেখ করে আরো ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকা-ে জড়িত। গত ১৬ জুন উপজেলার উদয়পুর এলাকায় অবস্থিত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে একত্রিত হয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়।

এ সময় বাধা দিতে গেলে উপস্থিত ব্যক্তিদের মারধরের ঘটনাও উল্লেখ করা হয়েছে। ওই প্রতিষ্ঠানে ৮ম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর জেরে ব্যাপক তান্ডব চালানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

লক্ষ্মীপুরে সন্ত্রাস বিরোধী আইনে সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১২:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬