ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

নাজিরপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও পথসভা, দীর্ঘা ইউনিয়নকে মাদকমুক্ত করার প্রত্যয়

জাকির হোসেনঃ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৪নং দীর্ঘা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ৯টায় নাওটানা বিএম (বাবর মেমোরিয়াল) মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে বিদ্যালয়ের গেট সংলগ্ন নাজিরপুর-বৈঠাকাটা মহাসড়কে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং এলাকায় মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন কর্মসূচির আহ্বায়ক মো. জাকির হোসেন। বক্তব্য দেন শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আদিল হোসেন হাওলাদার, সহকারী অধ্যাপক মো. মনির হোসেন, নাজিরপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আল-আমিন খান, নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ৪নং দীর্ঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রেজাউল কবির (বিপ্লব), ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজমল হোসেন দিপু, সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল কবির, ইউনিয়ন জামায়াতের আমীর মো. মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির বাহাদুর মুন্না, মো. মামুন বাহাদুর ও মো. ইকবাল হোসেন।

বক্তারা বলেন, মাদক দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা দীর্ঘা ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, এলাকায় কোনো মাদক কারবারি বা মাদকসেবীকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয়রা বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মাদকমুক্ত নাজিরপুর গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

নাজিরপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও পথসভা, দীর্ঘা ইউনিয়নকে মাদকমুক্ত করার প্রত্যয়

আপডেট টাইম : ০৭:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬