ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন।

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর
ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক ডাঃ মোঃ শামসুদ্দীন।

সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বাসিন্দা এবং সমর্থকদের উপস্থিতিতে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেন। এ সময় তিনি শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার
আগ্রহ প্রকাশ করেন এবং সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

জানাযায়,তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ মোঃ শামসুদ্দীন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক,মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে একজন পরিচিত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সম্মতি ও সমর্থনের ভিত্তিতেই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি।

প্রার্থী হওয়ার বিষয়ে ডাঃ মোঃ শামসুদ্দীন
বলেন, প্রিয় শ্রীপুর উত্তর ইউনিয়নবাসীর ভালোবাসা ও উৎসাহে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে ইনশাআল্লাহ,স্বচ্ছতা,জবাবদিহিতা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে কাজ করব।

তার এ ঘোষণাকে ঘিরে ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শ্রীপুর উত্তর ইউনিয়নে
নির্বাচনী আমেজ আরও জোরালো হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন।

আপডেট টাইম : ১০:৫০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬