ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি তুলবো সংসদেও

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সংসদেও আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে কথা বলবো বলে জানিয়েছেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে অগ্নিকাণ্ডে ভস্মিভূত চলন্তিকা বস্তির নিঃস্ব মানুষদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

জিএম কাদের বলেন, মিরপুরের চলন্তিকা বস্তিতে সর্বস্ব হারানো হতদরিদ্র মানুষদের সরকারি উদ্যোগেই পুনর্বাসন করতে হবে। হতদরিদ্র এই মানুষদের ভোটেই সরকার নির্বাচিত হয়। অগ্নিকাণ্ডে নিঃস্ব এই মানুষগুলোই আমাদের মূল শক্তি।

তিনি বলেন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয় বাজেট তৈরি হয়। আর বাজেটে দুঃস্থ ও হতদরিদ্র মানুষের কল্যাণে বরাদ্দ থাকে। সরকারের অনেক অনেক সুবিধা থাকে যা নিঃস্ব মানুষের কল্যাণে কাজে আসে। কিন্তু আমরা নেতাকর্মীদের দেয়া সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের সাধ্যমত সহায়তা নিয়ে দুঃস্থ মানুষের পাশে সব সময় থাকবো। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে জাতীয় পার্টির নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চলন্তিকা বস্তির জমি সরকারি খাস জায়গা। এই জমি কারও দখলে থাকতে পারে না। এই জমিতে যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই হতদরিদ্র মানুষদের তালিকা করে পুনর্বাসনের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, পল্লীবন্ধু সব সময় হতদরিদ্র ও বিপন্ন মানুষের পাশে থেকেছেন। আমরাও পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে দুঃস্থ মানুষদের পাশে থাকবো আজীবন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আমানত হোসেন, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব সুলতান মাহমুদ সেলিম, যুগ্ম-দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী খান, মেহেদী হাসান শিপন, মোতাহার হোসেন, রূপনগর থানা জাতীয় পার্টির সভাপতি খলিল মোল্লা, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি তুলবো সংসদেও

আপডেট টাইম : ০৭:৪৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯