ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম মেশিন চালু প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন উত্তরাঞ্চল ছাত্র ফোরামের পিরোজপুর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ‎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে আলোচনা সভা

জাকির হোসেনঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন), গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান এবং জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত। সভা পরিচালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।

আলোচনা সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

সভায় জেলা প্রশাসক আবু সাঈদ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোনো তথ্য প্রচার বা শেয়ারের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। গুজব ও অপপ্রচার প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

পরে জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিত চৌধুরী প্রেজেন্টেশনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিভিন্ন ধরন, এর নেতিবাচক প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার

পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে আলোচনা সভা

আপডেট টাইম : ০৫:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬