ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সপ্তম ব্যাচের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় বুধবার (১ জুলাই) দেশের সব জেলায় একযোগে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।

অনুষ্ঠানে জেলা পর্যায়ের যুব উন্নয়ন কর্মকর্তারা, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধিরা এবং অনলাইনে যুক্ত প্রায় পাঁচ হাজার প্রশিক্ষণার্থী অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে ফ্রিল্যান্সিং তরুণদের জন্য কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় ক্ষেত্র।

দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের যুবসমাজ শুধু নিজেদের কর্মসংস্থানই নিশ্চিত করবে না, একই সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সপ্তম ব্যাচের এ প্রশিক্ষণ।

দেশের প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩৫ বছর এবং আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হয়েছে।

এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ছয়টি ব্যাচে মোট ১৯ হাজার ২০০ জন তরুণ-তরুণী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ, অর্থাৎ ১১ হাজার ৩৫৩ জন দেশি-বিদেশি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছেন।

প্রকল্প সংশ্লিষ্টদের মতে, এটি শুধু দক্ষতা উন্নয়ন নয়, বরং তরুণদের আত্মকর্মসংস্থান ও বৈদেশিক আয় বৃদ্ধির ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্যের প্রমাণ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সপ্তম ব্যাচের প্রশিক্ষণার্থীরাও সফলভাবে প্রশিক্ষণ শেষ করে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।

এর মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং শিক্ষিত বেকারত্ব কমাতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

আপডেট টাইম : ০৬:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬