ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মাদক পাচার চক্র দমনে সহযোগিতা নিয়ে চিলি-উরুগুয়ের আলোচনা

সংঘবদ্ধ অপরাধ ও মাদক পাচার চক্রের বিরুদ্ধে লড়াই জোরদারের উপায় নিয়ে বুধবার বৈঠক করেছেন চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত ও উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসি। ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে ডানপন্থী জনতাবাদী নেতাদের ক্ষমতায় যাওয়ার প্রচারে ইস্যুটি ছিল অন্যতম প্রধান বিষয়।
কাস্ত ও ওরসি প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। এর একদিন আগে তারা প্রতিবেশী প্যারাগুয়েতে অনুষ্ঠিত আঞ্চলিক বাণিজ্য জোট মার্কোসুরের শীর্ষ সম্মেলনে অংশ নেন।

মন্টেভিডিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কাস্ত আশা প্রকাশ করেন, শক্তিশালী মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথভাবে মোকাবিলার লক্ষ্যে অপরাধ দমন বিষয়ক একটি চুক্তিতে চিলির সঙ্গে শিগগিরই উরুগুয়ে ও প্যারাগুয়েও যোগ দেবে।

ওরসির সঙ্গে দেওয়া যৌথ বিবৃতিতে কাস্ত বলেন, ‘সংঘবদ্ধ অপরাধকে একটি দেশ থেকে নির্মূল করা সম্ভব। তবে এই অভিশাপ দূর করতে হলে সব দেশের একই ধরণের আইন ও নীতিমালা থাকতে হবে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে কাস্ত গত ডিসেম্বরে চিলির প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন। অপরাধ ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি ছিল তার নির্বাচনী প্রচারের মূল বিষয়। তার দাবি, অবৈধ অভিবাসনের মাধ্যমে মাদক ও সন্ত্রাসী চক্র চিলিতে প্রবেশ করেছে। ল্যাটিন আমেরিকার সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর একটি হলো চিলি।

গত এক দশকে চিলিতে প্রতি এক লাখ মানুষের বিপরীতে হত্যাকা-ের হার দ্বিগুণ হয়ে ৫ দশমিক ৪-এ পৌঁছেছে। উরুগুয়েতে এ হার প্রায় দ্বিগুণ বেশি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মাদক পাচার চক্র দমনে সহযোগিতা নিয়ে চিলি-উরুগুয়ের আলোচনা

আপডেট টাইম : ০৬:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬