ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প অনুভুত

তুরস্কের পূর্বাঞ্চলীয় মালটিয়া প্রদেশে শনিবার (১৮ জুলাই) ভোরে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য জানিয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাদের তথ্যমতে, স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মালটিয়া প্রদেশের বাত্তালগাজি জেলায় এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫.৫৯ কিলোমিটার (৯.৬৯ মাইল)।

ভূমিকম্পের তীব্র কাঁপুনি এলাজিগ, আদিয়ামান, তুনজেলি এবং সানলিউরফাসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশেও অনুভূত হয়।

আফাদ আরও জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম দেশটির সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, বাত্তালগাজিতে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আমরা আসা সবগুলো প্রতিবেদন গভীরভাবে খতিয়ে দেখছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প অনুভুত

আপডেট টাইম : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬