ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে সিরাজগঞ্জে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে সিরাজগঞ্জে দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) বাদ জোহর শহরের বাজার স্টেশন ও মতি সাহেবের ঘাট এলাকায় আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব এইচ. এম. নুরনবী। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মো. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে সিরাজগঞ্জে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ

আপডেট টাইম : ১১:১৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬