ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন অলআউট ল্যাঙ্কাশায়ার

কেন্টের বাংলাদেশি পেসার খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং নৈপুন্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২এর ৫২তম ম্যাচের প্রথম দিনই ১৬১ রানে অলআউট হয়েছে ল্যাঙ্কাশায়ার। ৪২ রানে ৫ উইকেট নেন কেন্টের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা খালেদ।

জবাব দিতে নেমে দিন শেষে ৭ উইকেটে ১৫১ রান করেছে কেন্ট। ৩ উইকেট হাতে নিয়ে ১০ রানে পিছিয়ে কেন্ট।

ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস জিতে প্রথমে ল্যাঙ্কাশায়ারকে ব্যাট করার আমন্ত্রন জানায় কেন্ট। ৩১ ওভারে ৮১ রানের সূচনা করে ল্যাঙ্কাশায়ার। ৩২তম ওভারে অষ্টমবারের মত আক্রমণে এসে প্রথম বলেই ল্যাঙ্কাশায়ারের উদ্বোধনী জুটি ভাঙ্গেন খালেদ। ওপেনার কিটন জেনিংসকে ৩০ রানে শিকার করেন তিনি।

নিজের অষ্টম ওভারে প্রথম উইকেট শিকারের পর নবম ওভারে আবারও ল্যাঙ্কাশায়ার শিবিরে আঘাত হানেন খালেদ। মিডল অর্ডার ব্যাটার রকি ফ্লিনটফকে খালি হাতে বিদায় দেন তিনি।

নিজের ১৩তম ওভারে তৃতীয় উইকেটের দেখা পান খালেদ। ম্যাটি হার্স্টকে ৩৭ রানে থামান তিনি।

ইনিংসের ৫৯তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারকে ১৬১ রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন খালেদ। পরপর দুই বলে উইকেট নেওয়ায় পরের ইনিংসে হ্যাটট্রিকের সুযোগ থাকছে খালেদের সামনে।

১৫.৫ ওভার বল করে ৪২ রানে ৫ উইকেট শিকার করেন খালেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে দশমবার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। আগের ম্যাচেই কাউন্টিতে অভিষেক হয় খালেদের। ডার্বিশায়ারের বিপক্ষে ঐ ম্যাচের প্রথম ইনিংসে ৭৩ রানে ৩ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৬৪ রান খরচ করেও উইকেটের দেখা পাননি এই ডান হাতি পেসার।

ল্যাঙ্কাশায়ারের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার মাইকেল জোন্স।

দিনের শেষভাগে ৩৫ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১৫১ রান করেছে কেন্ট। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান তুলে অপরাজিত আছেন ওপেনার জ্যাক ক্রলি।

কেন্টের হয়ে এবারের মৌসুমে ৪ ম্যাচ খেলে ২৬ উইকেট শিকার করেছেন আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। জাতীয় দলের ব্যস্ত সূচি ও কাজের চাপের জন্য কেন্ট ছাড়েন হাসান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খালেদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম দিন অলআউট ল্যাঙ্কাশায়ার

আপডেট টাইম : ০৬:৩১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬