ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ হলেন ফাতেমা জোহরা

 ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাচ্ছেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ও সিনিয়র শিক্ষক ফাতেমা জোহরা। আগামীকাল ১ অক্টোবর থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।

গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ফাতেমা জোহরাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিচালনা নির্দেশাবলী-২০২২-এর তৃতীয় অধ্যায়ের অনুচ্ছেদ ৩(১২) এবং তফসিল ‘ক’-এ বর্ণিত অধ্যক্ষ নিয়োগের নীতিমালার ‘খ’ অনুযায়ী ফাতেমা জোহরাকে কলেজটির অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ফাতেমা জোহরা দীর্ঘদিন ধরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উপাধ্যক্ষের দায়িত্বেও রয়েছেন।

নতুন দায়িত্ব কার্যকর হওয়ার পর তিনি কলেজটির অধ্যক্ষ হিসেবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট শাখার জারি করা আদেশে বলা হয়েছে, নির্দেশক্রমে এ নিয়োগ আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ হলেন ফাতেমা জোহরা

আপডেট টাইম : ০৪:২৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬