ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অভিযানে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা নয়, পল্টন থানা ১০, সবুজবাগ থানা ১০, খিলগাঁও থানা ১২, রামপুরা থানা ১০, শাহজাহানপুর থানা তিন ও মুগদা থানা সাত জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















