ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষার ৬০বছর, মর্যাদার অগ্রগতি ও ভবিষ্যৎ বিনির্মাণে’ চুয়াডাঙ্গায় আজ বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের কথা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক খালিদ হোসেন সিদ্দিকী বলেন, শিক্ষা হলো একটি জাতি গঠনের মূল ভিত্তি। আর শিক্ষকরা হলেন সেই ভিত্তি নির্মাণের কারিগর। আধুনিক ও সুশিক্ষিত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। ডিজিটাল ও যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি শিক্ষকদের সার্বিক মর্যাদা রক্ষা ও শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার এস এম আব্দুর রউফ শিবলু, মীর্জা শহিদুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

আপডেট টাইম : ১২:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬