ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আপা আবার মেহমানদারি করতে বাংলাদেশে আসতে চান, আসুন—৪০ হাজার আহতের জীবন ফিরিয়ে দিন’: জহিরুল হক রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের উত্তরার কামারপাড়া চেকপোস্টে পুলিশের জালে কালু, ব্যাগে মিলল ১২ কেজি গাঁজা

পিরোজপুরে গৃহবধূ হত্যা মামলায় তাঁতী দলের সেক্রেটারি মানিক মা/মলার একদিন পর গ্রে/প্তার

‎
 ‎নিজস্ব প্রতিবেদক, পিরোজপুরঃ
‎
‎পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০)–কে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত ও তাঁতী দলের সেক্রেটারি মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল। সোমবার (৫ অক্টোবর) রাতে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-৮-এর একটি দল এ অভিযান পরিচালনা করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জেসমিন বেগম কাউখালীতে নিজ বসতঘরে একা বসবাস করতেন। গত ৩ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিট থেকে ৪ অক্টোবর সকাল ১০টার মধ্যে মানিক হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন তার ঘরে প্রবেশ করে। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ ও গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
‎
‎এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা করেন। মামলায় মো. মানিক হাওলাদারকে ১ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তদন্তকারী কর্মকর্তা এসআরবি-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে মানিক হাওলাদারের অবস্থান শনাক্ত করা হয়। পরে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎
‎এসআরবি-৮ জানায়, গ্রেপ্তার মানিক হাওলাদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুরের কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎মামলার এজাহারে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
‎

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয়

পিরোজপুরে গৃহবধূ হত্যা মামলায় তাঁতী দলের সেক্রেটারি মানিক মা/মলার একদিন পর গ্রে/প্তার

আপডেট টাইম : ০৩:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬