ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

মালিতে ভবন ধসে ১৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : মালির রাজধানী বামাকোতে নির্মাণাধীন তিনতলা একটি ভবন রোববার ধসে ১৫ জন নিহত হয়েছে। সরকারি ও স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়।

ভোররাতের আগে ভবনটি ধসে পড়ে। পরে সেখান থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়। জরুরি সেবা সংস্থার কর্মীরা ধ্বংসস্তুপের ভিতর থেকে প্রায় চার বছর বয়সের এক কন্যা শিশুকে উদ্ধার করেছে।

জন নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, উদ্ধার কর্মীরা ধ্বংস্তুপের ভিতর থেকে আরেক জনকে (নারী) জীবিত উদ্ধার করেছে। এদিকে ভবনের মালিকের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভবনটির উপরের তলা বাকি অংশের ওপর ধসে পড়লে পুরো অবকাঠামো তাসের ঘরের মতো ভেঙ্গে যায়।

মালিতে অধিকাংশ ক্ষেত্রে কোন অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করায় এ ধরনের ভবন ধস দেশটিতে একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদের অধিবেশন শুরু

মালিতে ভবন ধসে ১৫ জনের প্রাণহানি

আপডেট টাইম : ১২:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯