ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

লন্ডনে ভারতীয় হাইকমিশনে জুতা-পাথর-ডিম নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে ভাংচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। তারা হাইকমিশন লক্ষ্য করে জুতা, পাথর ও ডিম ইত্যাদি নিক্ষেপ করেছে তারা। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে।

কাশ্মীর ইস্যুতে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে এ নিয়ে দ্বিতীয়বার সহিংস প্রতিবাদী বিক্ষোভের ঘটনা ঘটলো। প্রথমবার হয়েছিল গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে। গত ৫ আগস্ট নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার কাশ্মীরকে দুভাগ করে বিশেষ মর্যাদা বাতিল করে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার বিক্ষোভকারীদের সহিংসতায় হাইকমিশনের জানালার কাচ ভেঙে গেছে এমনকি একটি জানালার গ্রিল ধসে পড়েছে। বিক্ষোভকারীদের হাতে ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের পতাকা এবং তারা স্বাধীনতার স্লোগান দিচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারতীয় হাইকমিশন এক টুইট বার্তায় লিখেছে, ‘আজ ৩ সেপ্টেম্বর লন্ডনের ভারতীয় হাইকমিশনে আরও একটি সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে। হাইকমিশন চত্বর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের কাচ ভেঙেছে।’ ভাঙা একটি জানালার ছবিও প্রকাশ করেছে তারা।

আন্তর্জাতিক গণমাধ্যমে বলছে, ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’ ব্যানারে গতকালের বিক্ষোভের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির কয়েকজন এমপি। বিক্ষোভকারীদের হাতে ‘কাশ্মীরে গোলাগুলি বন্ধ কর’, ‘অবরোধ তুলে নাও’, ‘কাশ্মীরে জাতিসংঘের হস্তক্ষেপের সময় এসেছে’, ‘কাশ্মীরে যুদ্ধাপরাধ বন্ধ কর’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

লন্ডনে ভারতীয় হাইকমিশনে জুতা-পাথর-ডিম নিক্ষেপ

আপডেট টাইম : ১০:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯