ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আফগানিস্তানের কাবুলে মার্কিন দূতাবাসের কাছে গাড়িবোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই এলাকায় মার্কিন দূতাবাস ছাড়াও ন্যাটো বাহিনী এবং অন্যান্য কূটনৈতিক দফতর অবস্থিত।

স্থানীয় একটি হাসপাতালের পরিচালক জানিয়েছেন, ওই বোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত এবং আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

ওই হামলার দায় স্বীকার করেছে তালেবান জঙ্গি গোষ্ঠী। তালেবানের তরফ থেকে জানানো হয়েছে, তারা বিদেশিদের তিনটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। কঠোর নিরাপত্তাবেস্টিত শাশদারাক এলাকায় প্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। সেখানে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তার বেশ কিছু কার্যালয় রয়েছে।

চলতি সপ্তাহে এ নিয়ে দু’বার কাবুলে ভয়াবহ হামলা চালালো জঙ্গিরা। এদিকে, তালেবানের সঙ্গে শান্তি আলোচনার অংশ হিসেবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তালেবান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, প্রধান সড়কেই গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একটি চেকপয়েন্ট লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের ওয়াজির মোহাম্মদ আকবর খান হাসপাতালে নেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আফগানিস্তানের কাবুলে মার্কিন দূতাবাসের কাছে গাড়িবোমা হামলা

আপডেট টাইম : ০৯:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯