মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অবৈধ মদ-ফেনসিডিল ছিল গুলশানের ওয়্যার হাউজে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৩৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: শুধু কূটনীতিকদের কাছে মদ বিক্রির অনুমতি ছিল ওয়্যার হাউজটির। তবে কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন ক্লাবেও মদ সরবরাহ করে আসছিল গুলশানের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজ।

বৃহস্পতিবার রাতে গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ির ওয়্যার হাউজটিতে যৌথ অভিযানে এসব অনিয়ম পেয়েছে র‍্যাব ও কাস্টমস।

র‍্যাব জানায়, ওয়্যার হাউজটির সরকারি অনুমোদন রয়েছে। কিন্তু তারা অবৈধভাবে অতিরিক্ত মাদকদ্রব্য মজুত রেখেছিল এবং ব্ল্যাক মার্কেটে বিক্রি করত। এছাড়া এখান থেকে বিভিন্ন ক্লাব ও ক্যাসিনোতে মাদক সরবরাহ করা হতো।

অভিযানে এখান থেকে অনুমোদনহীনভাবে মজুত রাখা ৩৮৬ বোতল বিদেশি মদ, ৮৭ বোতল ফেনসিডিল ও সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযানের নেতৃত্বে দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি জানান, ওয়্যার হাউজটি থেকে বিভিন্ন ক্লাবে মদ সরবরাহ করা হতো এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বেশকিছু অসঙ্গতিসহ অনুমোদনের বাইরে বাড়তি মাদক পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মাদক ও কাস্টমস অ্যাক্টে মামলা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com