শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

অবৈধ গ্যাস সংযোগ: ৯ জনের নামে মামলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৩০১ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে তিতাস গ্যাস কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মো. জাফরুল আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়, গত ৪ নভেম্বর বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার অভিযান চালিয়ে তিন ইউনিয়নের সাড়ে ৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। কিন্তু একটি সিন্ডিকেটের সদস্যরা রাতের আঁধারে বিচ্ছিন্ন করা সংযোগ আবার চালু করেন।
ওসি রফিকুল ইসলাম জানান, ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com