ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা

কাফরুলে ‘ ইউসুফ উল্লাহ সড়ক’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাফরুল এলাকার ইব্রাহিমপুরে সাবেক ওয়ার্ড কমিশনার ইউসুফ উল্লাহর নামে সড়কের নামকরণ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ১৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মতিউর রহমান সড়কের নামফলক উদ্বোধন করেন।

ইউসুফ উল্লাহ অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে ১৯৯৪ সালে কমিশনার নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৮ মে তিনি মারা যান। ইব্রাহিমপুর এলাকায় তিনি জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকায় জনপ্রিয় ছিলেন।

ছাত্রজীবন থেকেই ইউসুফ উল্লাহ রাজনীতি ও সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন বলে জানান তার স্ত্রী রোকাইয়া ইউসুফ। তিনি বলেন, সবসময় মানুষের পাশে থাকার কারণে তিনি বরাবরই জনপ্রিয়। তিনি ১৯৯৪ সালে কৃষি ব্যাংকের চাকরি ছেড়ে ওয়ার্ড কমিশনার নির্বাচনে অংশ নেন। এলাকায় উন্নয়ন, শিক্ষা, সমাজসেবায় তিনি আন্তরিক ছিলেন।

১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান বলেন, ২০ বছর আগে এ সড়কের নামকরণের জন্য আবেদন করা হয়। দীর্ঘসময় পর সিটি কর্পোরেশন নামকরণের অনুমোদন দিয়েছে। ইউসুফ উল্লাহ মানুষের কাছে এখনও জনপ্রিয়, তাই মানুষ এ নামকরণে সবাই সমর্থন দিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও মুক্তিযোদ্ধা নুর ইসলাম বলেন, সমাজসেবামূলক কাজের জন্য ইউসুফ উল্লাহ মানুষের কাছে এখনও জনপ্রিয়। তিনি এলাকার উন্নয়নে কাজ করেছেন, মানুষের পাশে ছিলেন সবসময়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’

কাফরুলে ‘ ইউসুফ উল্লাহ সড়ক’ উদ্বোধন

আপডেট টাইম : ১২:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯