ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

ঠাকুরগাঁওয়ে ভুয়া পরীক্ষার্থীকে এক মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ায় আতিকুর রহমান (২৯) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন তাকে আটক করা হয়।

পরীক্ষা চলাকালীন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের সময় এক পরীক্ষার্থীকে ভুয়া বলে চ্যালেঞ্জ করেন। পরে পরীক্ষার্থী তার নিজের আসল পরিচয় দিয়ে জানান, তার নাম আতিকুর রহমান (২৯) বাড়ি দিনাজপুর জেলায়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। টাকার বিনিময়ে তিনি আরেকজন প্রার্থীর পরীক্ষা দিতে ঠাকুরগাঁও এসেছেন।

পরে আব্দুল্লাহ-আল-মামুন তাকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

ঠাকুরগাঁওয়ে ভুয়া পরীক্ষার্থীকে এক মাসের কারাদণ্ড

আপডেট টাইম : ০৯:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯