বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা বগুড়ায় ১ হাজার ৬৬২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে

ওড়না পরার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়নি

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ২৬১ বার পঠিত

অনলাইন ডেস্ক: খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের ওড়না পরার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়নি।

আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস‌্য মসিউর রহমান রাঙ্গার এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের ওড়না পরার ওপর নিষেধাজ্ঞা জারির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত করেছে। এ অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।’

শেখ হাসিনা বলেন, মেয়েদের ওড়না পরা নিষিদ্ধ করার বিষয়ে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্রীদের ২০২০ সালের নির্ধারিত ইউনিফর্ম (ড্রেস কোড) হচ্ছে রয়েল ব্লু কামিজ ও সাদা সালোয়ারের সঙ্গে চওড়া ক্রস বেল্ট ওড়না।

সংসদ নেতা বলেন, সব ধর্মের চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। বর্তমানে আওয়ামী লীগ সরকার ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সব ধর্মের চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। বর্তমান সরকার ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধ আঘাত করে, এ রকম যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সর্বদা সচেতন রয়েছে।

তিনি আরো বলেন, ‘সরকার সবার জন্য মানসম্মত শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে গতিশীল ও স্থায়ী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করার উদ্যোগ নিয়েছি। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, সময়ানুবর্তিতা এবং সততার অনুশীলন করানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com