বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান

ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ২৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে ২৮ (এপ্রিল) কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় হঠাৎ করে শারিরীক অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে মৃত্যুর বিষয়টি পুলিশ সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।

মারা যাওয়া ওই কনস্টেবলের নাম জসিম উদ্দিন (৪০)। বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি স্ত্রী, দুই মেয়ে এক ছেলে রেখে গেছেন। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় আক্রান্ত হন।

পুলিশ সদর দপ্তর জানানো হয়, জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সাথে দেশমাতৃকার সেবায় তার এমন আত্মত্যাগে পুলিশ গর্বিত। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com