ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং

রাজধানীর মিরপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, ‘শ্রমিকরা প্রথমে বেতন-ভাতার জন্য গার্মেন্টসে যান। কিন্তু বেতন-ভাতার আশ্বাস না পেয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। একসময় তারা মিরপুর-১০ নম্বর গোলচত্বর, মিরপুর-১৩ সহ আশপাশ এলাকায় বিক্ষোভ শুরু করেন। মালিক পক্ষের সঙ্গে কথা বলে তাদের আশস্ত করে পরিস্থিতে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে।’

ঘটনাস্থল থেকে মিজান নামে এক শ্রমিক রাইজিংবিডিকে জানান, ওপেক্স গামের্ন্টসে তারা কাজ করেন। গত এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস না দিয়ে মালিকপক্ষ তালবাহানা করছে। আজ সকালে বেতন-বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন-বোনাস না পেয়ে বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছে।

বিক্ষুদ্ধ শ্রমিকরা বলেন, ‘বেতন-বোনাস না দেওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না।

তবে এ বিষয়ে মালিক পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

রাজধানীর মিরপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট টাইম : ০১:১৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০