বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার।

শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, কুনিয়া তারগাছ এলাকার ফ্লোরেট ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কারখানায় এসে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে শ্রমিকরা পাশ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বিক্ষোভ করতে থাকে। এ সময় ওই মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন আটকা পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের নেয়ার চেষ্টা করছে।

পুলিশ সুপার আরো জানান, এপ্রিল মাসের সরকার ঘোষিত বেতন ও ঈদ বোনাসের দাবিতে ফ্লোরেট ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকরা মহাসড়কে অবরোধ করে। পরে বিষয়টি নিয়ে ওই মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পুলিশ।

আলোচনায় অল্প কিছুক্ষণের মধ্যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যেক শ্রমিকের ফোনে বেতন-বোনাস চলে যাবে— মালিকপক্ষ এই আশ্বাস দিয়েছে। আশা করা হচ্ছে আধা ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com