বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার

মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৭২ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও আট জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪০। আজ শনিবার সকালে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত আট জনের মধ্যে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও রয়েছেন। তার গাড়িচালক, মেডিক্যাল অ্যাসিসট্যান্টও আক্রান্ত হয়েছেন। ঘিওর উপজেলায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে।

ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, ‘এ পর্যন্ত মোট দুই হাজার ২৭৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভার ও ঢাকার বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে এক হাজার ৯৬২টির রিপোর্ট পাওয়া গেছে। এতে পজিটিভ পাওয়া গেছে ১ শত ৪০ জনের। আক্রান্তদের মধ্যে ২১ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ৮৮ জন তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। অন্যরা সুস্থ হয়ে উঠেছেন।’

এদিকে, শুক্রবার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। ৩৩ বছরের ওই ব্যক্তির করোনার উপসর্গ ছিল। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তত্বাবধায়ক জানান, দৌলতপুর উপজেলার ওই ব্যক্তি ফুসফুসের সমস্যা নিয়ে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১১টায় হাসপাতালে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে ওই দিনই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভার প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তবে, তার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

এ নিয়ে জেলায় আইসোলেশন ওয়ার্ডে মৃতের সংখ্যা দাঁড়ালো আট। মৃতদের মধ্যে পাঁচ জন পুরুষ, দুই জন নারী ও একজন কিশোর।

ইতোমধ্যেই করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে জেলায় এ পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com