শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

এবার হজ হবে প্রযুক্তি নির্ভর

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩০৫ বার পঠিত

অনলাইন ডেস্ক: হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই পবিত্র কাবাঘর তাওয়াফ করে থাকে লাখ লাখ মুসলমান। কিন্তু চলতি বছরের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। বুধবার থেকে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। অথচ মঙ্গলবার কাবাচত্বরে ছিলেন না কোনো হাজি। কেবল পরিচ্ছন্ন কর্মীরা শেষ মুহূর্তের ধোয়ামোছার কাজ করছিলেন।

গত বছর হজ করেছিলেন ২৫ লাখ মুসলমান। করোনার কারণে চলতি বছর হজের অনুমতি পেয়েছেন এক থেকে ১০ হাজার ব্যক্তি। তাও এর কেউ বিদেশি নন, সবাই সৌদির বাসিন্দা। এই স্বল্প সংখ্যক হাজিকে বারবার করোনা শনাক্ত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। হজ চলাকালে মক্কার হোটেলগুলোতে তারা থাকবেন আইসোলেশনে।

সৌদি হজ মন্ত্রণালয়ের মুখ্য পরিকল্পনা কর্মকর্তা আমর আল মাদ্দাহ জানান, হাজিদের জন্য থার্মাল স্ক্যানার বসানো ও ইলেকট্রনিক পরিচয় পত্রের মতো সর্বাধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ‘এই মুহূর্তে পুরো হজপ্রক্রিয়া শেষ করতে প্রযুক্তিই আমাদের কালো ঘোড়া। কোভিড-১৯ সংক্রমণের কোনো ঘটনা এবং এতে মৃত্যু ছাড়াই যাতে হজ শেষ হয় তা নিশ্চিত করতে আমরা সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছি।’

মক্কায় প্রবেশের আগেই হাজিদের হাতে পরার জন্য ব্যান্ড সরবরাহ করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ব্যান্ডের মাধ্যমে হাজিদের চলাফেরা পর্যবেক্ষণ এবং বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকা নজরদারি করা যাবে। হাজিদের শারীরিক তাপমাত্রা পরীক্ষার জন্য কাবাঘরের আশেপাশের সব জায়গায় থার্মাল স্ক্যানার বসানো হয়েছে।

এবার হাজিদের ২০ জনের গ্রুপ করা হয়েছে। হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য দলনেতা হাজিদের নির্দিষ্ট স্থানগুলোতে নির্দিষ্ট সময়ে নিয়ে যাবেন। কোথাও যাতে ভিড় না হয় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

হজের ফরজ আহকামগুলোর মধ্যে একটি হচ্ছে আরাফার ময়দানে অবস্থান। আরাফায় হাজিদের গতিবিধি পর্যবেক্ষণে উচ্চপ্রযুক্তির পরিচয় পত্র সরবরাহ করা হয়েছে। অ্যাপসের মাধ্যমে এই পরিচয় পত্রটির সঙ্গে হাজিদের ফোনে সংযোগ থাকবে। অ্যাপস ও পরিচয় পত্রের মাধ্যমে দলছুট হাজিকে শনাক্ত করে তার দলের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা যাবে এবং হাজির কোনো বিশেষ খাবারের চাহিদা থাকলে সেই অনুরোধও করা যাবে। এই কার্ডে হাজিদের ব্যক্তিগত তথ্য, স্বাস্থ্যের অবস্থা, আবাসস্থান ও অন্যান্য তথ্য থাকবে।

হাজিদের ইহরামের কাপড়ে সিলভার ন্যানো টেকনোলজি যুক্ত করা হয়েছে। এটি কাপড়ের ব্যাক্টেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করবে এবং কাপড়কে পানিনিরোধক করবে।

হজ করতে এক জন মুসলমানকে কয়েক হাজার ডলার ব্যয় করতে হয়। তবে এবার হাজিদের খাবার, আবাসন, যাতায়াত ও স্বাস্থ্যসেবার পুরো খরচ দিচ্ছে সৌদি সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com