ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, বাড়তি দিনে গড়ালো কপ৩১ সম্মেলন কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটি

অনলাইন ডেস্ক: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি (এসটিআই) ৪.০’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলন আগামী ১৯-২০ ডিসেম্বর পূর্বাচল আমেরিকান সিটিস্থ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এতে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ আন্তর্জাতিক পর্যায়ের ৫ শতাধিক গবেষক ও শিক্ষক যোগ দেবেন।

এর আগে প্রথম এসটিআই সম্মেলনে বিশ্বের ২০টি দেশ থেকে ১২ জন স্পিকার, ২০০ লেখক, শতাধিক সিনিয়র গবেষক ও ৩০ জনেরও বেশি ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট ব‌্যক্তিবর্গ অংশ নেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আন্তর্জাতিক পর্যায়ের এই অনুষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের অঙ্গনে প্রথম সারির সম্মেলন হিসেবে রূপ পাবে।

সম্মেলনে মোট তিনটি পৃথক ট্র্যাক তথা ইন্টেলিজেন্ট কম্পিউটিং, নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি সিস্টেমস; এনার্জি, রোবটিক্স, ইলেক্ট্রনিক্স, সেন্সরস অ্যান্ড কমিউনিকেশন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর আলোচনা থাকবে। সম্মেলনে উপস্থাপিত গবেষণা প্রবন্ধগুলো আইইইই এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে স্থান পাবে। এতে ৩টি প্রবন্ধ ও পোস্টার প্রেজেন্টশন ‘বেস্ট পেপার’ হিসেবে নির্বাচিত হবে।

গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য ও সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক জানান, ইন্ডাস্ট্রি ৪.০ বলতে মূলত চতুর্থ শিল্প বিপ্লবকে বোঝায়; যেখানে অটোমেশন এবং সাইবার-ফিজিক্যাল সিস্টেম দ্বারা স্মার্ট ইন্ড্রাস্টিজ, স্মার্ট গ্রিডস, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন ও রিয়েল-টাইম হেলথ কেয়ারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত।

তিনি বলেন, ‘এসটিআই সম্মেলনের লক্ষ্য শিল্প বিপ্লবের বিভিন্ন ক্ষেত্রে গবেষক ও অনুশীলনকারীদের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা, যেখানে গবেষণাপত্র উপস্থাপন, নতুন আইডিয়া তৈরি, সাসটেইনেবল টেকলোজির চ্যালেঞ্জ গ্রহণ ও তা বাস্তবায়নের উপায় সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা হবে।’

সম্মেলনে কানাডার ইউনিভার্সিটি অব ওটার লু’র আইইইই ফেলো ক্লাউডিও এ কেনিজারেজ স্মার্ট গ্রিড সিস্টেমের ওপর বক্তৃতা করবেন। এছাড়া অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্নের আইইইই ফেলো রাজকুমার ভুইয়া ক্লাউড অ্যান্ড এজ কম্পিউটিংয়ের ওপর; কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলোম্বিয়ার আইইইই ফেলো ভিনসেন্ট ওয়াং ৫জি ইন্টারনেট ও ইমার্জিং অ্যাপ্লিকেশন সার্ভিসের ওপর এবং অস্ট্রোলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের অধ্যাপক হুসেইন আব্বাস ভবিষ্যৎ কর্মকাণ্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির প্রভাব নিয়ে আলোচনা করবেন।

এদিকে রাজধানীর ট্রাফিক শানাক্তকরণে বাংলাদেশে প্রথমবারের মতো এআই-বেসড প্রজেক্ট কাজ করছে। এলসেভিয়ার দ্বারা অর্থায়িত এই প্রজেক্টটি গ্রিন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলনে সহযোগী হিসেবে করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ও মেশিন লার্নিয়ে দক্ষতাসম্পন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রজেক্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এর বাইরেও সম্মেলনে ‘এডুকেশন ৪.০- প্রযুক্তিগত উদ্ভাবনীর সঙ্গে এগিয়ে যাওয়া’ শীর্ষক একটি টিউটোরিয়াল স্থান পাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

“নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটি

আপডেট টাইম : ০৬:০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০