ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ

এই ঈদে মজাদার গরুর চাপ কাবাব

লাইফস্টাইল ডেস্ক : আসছে কুরবানি ঈদে সবার ঘরেই মাংসের বিভিন্ন পদ তৈরি হবে। বিশেষ করে গরুর মাংসের বিভিন্ন পদ হয় অতি সুস্বাদু ও মজাদার। তেমনই এক পদ হলো গরুর চাপ কাবাব।

অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ঘরোয়া বিভিন্ন আয়োজনে গরুর চাপ কাবাব তৈরি করতে পারেন। অতি সহজেই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই কাবাব।
জেনে নিন রেসিপি-

উপকরণ : ১. গরুর মাংস (৪০০ গ্রাম)
২. টক দই ২ টেবিল-চামচ
৩. সয়াবিন তেল আধা কাপ
৪. জিরা বাটা ১ চা চামচ,
৫. মরিচ গুঁড়ো ১ চা চামচ
৬. আদা বাটা ১ টেবিল চামচ
৭. রসুন বাটা ১ টেবিল চামচ
৮. কাবাব মসলা ১ টেবিল চামচ
৯. লবণ স্বাদমতো

পদ্ধতি : মাংস ছেঁচার হাতুড়ি বা মিটহ্যামার দিয়ে ভালো করে মাংস ছেঁচে নিন। মাংসের আকৃতি একটু বড় হলে ভালো হয়।

এবার সবগুলো উপকরণ দিয়ে মাংস খুব ভালো করে মাখিয়ে ৩-৪ ঘণ্টা মেরিনেট করে রাখুন। তারপর একটি পুরু লোহার তাওয়ায় মাখানো মাংস দিয়ে মাঝারি আঁচে চুলায় গরম হতে দিন।

তেলে মাখানো মাংস হালকা আঁচে দীর্ঘক্ষণ ভাজতে থাকুন। মাংস ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। লুচি দিয়ে পরিবেশন করুন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

এই ঈদে মজাদার গরুর চাপ কাবাব

আপডেট টাইম : ১২:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১