রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুবলীর জনসমাবেশ

  • আপডেট টাইম : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

গাইবান্ধা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নির্বাচনী এলাকায় জনসমাবেশ করেছেন প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলী। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা ভোটাদের মধ্যে তুলে ধরেন।

বৃহস্পতিবার নির্বাচনী এলাকার কুকরাহাট, জোনাকির মোড়, নবাবগঞ্জ, কাতলামারীসহ বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বুবলী। শেখ হাসিনার হাতকে শক্তি করতে নৌকায় ভোট চান তিনি।

এসময় তিনি ভোটারদের তিনি বলেন, ‘আমার বাবা প্রয়াত ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলে রাব্বী মিয়া সময়ে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এবার যদি নৌকার মনোনয়ন পাই তবে, বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করবো।’

বুবলী বলেন, ‘রাজনীতিতে তারুণ্যের শক্তি নিয়ে বাবার পথে নিজেকে উৎসর্গ করছি। সুখে-দু:খে আপনাদের পাশেই আছি, ভবিষ্যতেও থাকবো। ফুলছড়ি -সাঘাটা মানুষের জীবন-জীবিকার মান উন্নয়নের জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি।

এছাড়া তিনি মানুষের বিপদ আপদে বাবার মতো পাশে থাকার অঙ্গীকার করেন। গত উপনির্বাচনে মনোনয়ন না পেলেও এবার মনোনয়ন পাবেন বলে বিশ্বাস বুবলীর।

সেথানকার স্কুল শিক্ষক আবু রায়হান রিপন বলেন, বুবলী আপার নেতৃত্বে আমরা সুসংগঠিত আওয়ামী লীগ, আপাকেই আমরা নৌকার মাঝি হিসেবে চাই। আমরা আশা করছি তিনিই নৌকার মনোনয়ন পাবেন।’

তিনি আরো বলেন, ‘ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এই এলাকার মাটি ওমানুষের নেতা। তিনি সব-সময় চেয়েছেন ফুলছড়ি-সাঘাটার উন্নয়ন, এর ধারাবাহিকতা আমরা বুবলী আপার মাঝে দেখতে পেরেছি। স্হানীয় ভোটাররা বুবলী আপাকে একবাক্যে পছন্দ করছে।তারা চায় বুবলী আপা এই আসনে নৌকার মনোনয়ন পাক। সেখানে আমরা তাকে বিজয়ী করে আবারো জাতীয় সংসদে রাব্বী পরিবারের একজনকে এমপি হিসেবে দেখতে চাই।’

কাতলামারী গ্রামের মো: আলম মিয়া বলেন, ‘প্রয়াত ডেপুটি স্পিকার একজন ভালো মানুষ ছিলেন তার অসমাপ্ত কাজ কাজগুলো সমাপ্ত করার জন্য বুবলী আপার সাথে আছি আমরা।’

বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যাক্তিসহ প্রচার প্রচারনায় স্থানীয় আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com