রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

প্রেমের টানে নদী সাঁতরে বাংলাদেশে সঞ্জনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

একজনের বাড়ি ভারতে, আরেকজনের বাংলাদেশে। সীমান্তবর্তী মাথাভাঙা নদীর ঘাটে পরিচয় হয় সঞ্জনা ও লাভলুর। সেই পরিচয় থেকে প্রেম। তবে বিপত্তি বাধে সীমান্তের কাঁটাতার। একপর্যায়ে স্কুল ফাঁকি দিয়ে কাঁটাতার পেরিয়ে নদী পার হয়ে লাভলুর বাড়িতে হাজির হন সঞ্জনা। এরপর তৈরি হয় আইনি জটিলতা। পরে আদালতের মাধ্যমে দুইজনে বিয়ে করেন। বর্তমানে তাদের সুখের রয়েছে দুই সন্তান।

জানা যায়, সঞ্জনা ভারতের নদীয়া জেলার চর মেঘনার মেয়ে। লাভলুর বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা জামালপুরে।

সঞ্জনা জানান, নদীর ঘাটে তাদের প্রেমের সম্পর্ক হয়। পরে একদিন বন্যার সময় ভরা নদী সাঁতরে চলে আসেন লাভলুর বাড়িতে। পরে আইনি ও ধর্মীয় সব জটিলতা সামলে বিয়ের পর সুখে সংসার করছেন তিনি।

লাভলুর বাবা ইদ্রিস আলী বলেন, সব বাধা পেরিয়ে ছেলের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি। আমি সঞ্জনাকে নিজের মেয়ের মতো করেই দেখি। ভালোভাবে তারা সংসার করছে এবং ভালো আছে।

স্থানীয় প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামন মুকুল বলেন, শুরুতে আইনি জটিলতা ছিল, পরে তা ঠিক হয়েছে। তারা এখন সুখে সংসার করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com